শিরোনাম >>
শিরোনাম >>

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের ইন্তেকাল
image_pdfimage_print

শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনামুল হকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নানান সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৫ এএম | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd