নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫১ শতাংশ অবদান বিডি থাই অ্যালুমিনিয়ামের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২০৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আফতাব অটো, মালেক স্পিনিং, খান ব্রাদার্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।
Posted ২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd