সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইর বাজার মূলধন বেড়েছে, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

ডিএসইর বাজার মূলধন বেড়েছে, কমেছে লেনদেন
image_pdfimage_print

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সকল সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। তবে গত সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে (২১ জানুয়ারি – ২৫ জানুয়ারি) ডিএসইতে ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪১ লাখ টাকা বা ৫ দশমিক ৫১ শতাংশ।

তবে আগের সপ্তাহের তুলনায় গেলো সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৬২২ টাকা বা ০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ০১ লাখ ০৪ হাজার ৮৩২ টাকায়।

অন্যদিকে, সূচকগুলোর মাঝে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫৭ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ২ দশমিক ১৭ পয়েন্ট ও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে ৪০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৪০টির শেয়ারদর ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৭৫টির, বিপরীতে ১৮২ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd