শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রাইম ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন জিয়াউর রহমান
image_pdfimage_print

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন জিয়াউর রহমান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩১ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক লি., সিটিব্যাংক এন. এ., স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বিকাশ লিমিটেডসহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও লোকাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫০ পিএম | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd