মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সবুজ কারখানায় অধিক বিনিয়োগের আহ্বান বেপজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

সবুজ কারখানায় অধিক বিনিয়োগের আহ্বান বেপজার
image_pdfimage_print

ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল ঘোষিত লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভোয়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেট অনুযায়ী সর্বোচ্চ নাম্বারধারী ১০টি সবুজ কারখানার মধ্যে ০৮টি কারখানাই বাংলাদেশে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন পরিবেশ বান্ধব ও সবুজ কারখানায় আরও বিনিয়োগ।

রোববার পাবনার ঈশ্বরদী ইপিজেডস্থ কনফারেন্স রুমে ‘Investment Opportunities in the EPZs and EZ under BEPZA The green Industrial Hub for Sustainable Development’ শীর্ষক সেমিনারে বক্তরা এসব মত দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ। ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, পাবনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ইপিজেডস্থ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আলী রেজা মজিদ বলেন, বৈশ্বিক করোনা মহামারি, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির মন্দা সত্বেও গত অর্থ বছরে বেপজার অন্তর্গত আটটি ইপিজেড বিগত ৪২ বছরের বিনিয়োগ রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধির রেকর্ড সৃষ্টি করেছে। US Green Council ঘোষিত LEED সার্টিফাইড সর্বোচ্চ নাম্বারধারী ১০টি সবুজ কারখানার মধ্যে আটটি কারখানাই বাংলাদেশে অবস্থিত। বেপজার অধীনে আটটি চলমান ইপিজেড ও প্রস্তাবিত তিনটি ইপিজেড এবং বেপজা ইকোনমিক জোনে বিনিযোগকারীদের জন্য সবুজ প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, টেকসই অবকাঠামো, পানি শোধন, বিনিয়োগ সুরক্ষাসহ সবুজ অর্থনীতি তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বেপজার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd