নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত রাষ্ট্রয়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে ৮ জানুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে আইসিবি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২.৫০ শতাংশ বোনাস ও ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ।
Posted ৭:৩৩ পিএম | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd