নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেওয়ার জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, উচ্চ আদালত থেকে কোম্পানিটি মঙ্গলবার এ বিষয়ে আদেশ পেয়েছে। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জানুয়ারি। কোম্পানির ইজিএম আগামী ২৯ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
Posted ১:১০ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd