নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যকাউন্টে পাঠানো হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে ৪ ডিসেম্বর।
উল্লেখ্য, আলোচ্য হিসাব বছরে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ।
Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd