নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের (সিআরএবি) রেটিং অনুযায়ী, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতা এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্য অনুযায়ী দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১:৪৩ পিএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd