শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির সময় বাড়লো
image_pdfimage_print

আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী চেক জমা দেওয়ার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে পরিবর্তিত সূচিতে চেক নিষ্পত্তি হবে।

রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ক্লিয়ারিং হাউজে লেনদেনে স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ) এবং বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) কার্যক্রমের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সেবায় ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখা বা অন্য কোনো ব্যাংকের গ্রাহকের অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।

অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থায় নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৪টার মধ্যে।

বর্তমানে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠানো যায়, যেগুলো নিষ্পত্তি হচ্ছে দুপুর আড়াইটার মধ্যে। যেকোনো রেগুলার ভ্যালু চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠানো যেত, নিষ্পত্তি হতো বিকাল ৪টার মধ্যে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd