মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অর্ধেক করা হলো চিনির শুল্ক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

অর্ধেক করা হলো চিনির শুল্ক
image_pdfimage_print

দামে লাগাম টানতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের নির্দেশনা অনুসারে অপরিশোধিত চিনি আমদানিতে মেট্রিকটন প্রতি কাস্টমস ডিউটি (সিডি) ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকা এবং পরিশোধিত চিনি আমদানিতে শুল্ক ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত আমদানিকারকরা চিনি খালাস করতে ওই সুবিধা পাওয়ার কথা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে চিনি আমদানিতে শুল্ক-ভ্যাট মিলিয়ে প্রায় ৫০ শতাংশ কর দিতে হয়।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে সভায় আমদানি, সরবরাহ পরিস্থিতি ও বাজারমূল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়। ওই বৈঠকে চিনির দাম স্থিতিশীল রাখতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়।

গত ১৪ আগস্ট থেকে কার্যকর হওয়া সরকার নির্ধারিত নতুন দর অনুযায়ী খোলা চিনির কেজি ১৩০ টাকা। একইভাবে প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য বাজারে চিনি এখন ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd