নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চলতি নভেম্বর মাসের দাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত নভেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার দুপুর ৩টায় ঘোষণা করা হবে।
বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও আপলোড করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়।
Posted ১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd