সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, স্টাইলক্রাফট লিমিটেড ও তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।

সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৬৩ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.২৭ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

অগ্নি সিস্টেমস: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০১ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৫ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৫ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৫৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বসুন্ধরা পেপার মিলস: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৯২ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭.৫৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

স্টাইলক্রাফট: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৮৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫.১১ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.০৮ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৩ টাকা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৯৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd