বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লাভেলো আইসক্রিমের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

লাভেলো আইসক্রিমের লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ ১ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসিক্রম পিএলসি। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর‌্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পর্ষদ।

এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সা। তাতে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৫২ লাখ ৩ টাকা। সেখান থেকে ৮ কোটি ৫০ লাখ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ৮ কোটি টাকা মুনাফা বাবদ লভ্যাংশ দেবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে যোগ করা হবে।

এর আগের বছর শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সেবছর কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১টাকা ৪৩ পয়সা। তবে তার আগের বছর ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা। আজ সোমবার সকালেও ৩৭ টাকা ৯০ পয়সাতে লেনদেন হয়েছে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানি বার্ষিক সাধারণ সভার(এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। ওই দিন সকাল বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ১২ টাকা ৯০ পয়াসা। কোম্পানিটির মুনাফা কমেছে ডলারের মূল্য বৃদ্ধির কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে। পাশাপাশি অনান্য খরচে বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd