বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিওতে আবেদন শুরু ৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিওতে আবেদন শুরু ৩ এপ্রিল
image_pdfimage_print

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩ এপ্রিল। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। বিমা খাতের কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৫ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৫৩ তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১ কোটি ৬০ লাখ শেয়ার বিক্রির মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত এই টাকা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd