নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে এমবি ফার্মাকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই )। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এমবি ফার্মার শেয়ার দর গত ২৪ সেপ্টেম্বর ছিল ৬৭৫ টাকায়। আর ০১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮২৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এই ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৫২ টাকা ৮০ পয়সা বা ২৩ শতাংশ বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ২:২৯ পিএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
Desh Arthonity | munny akter
Lk Cyber It Bd