মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএমআরই কাজে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বিএমআরই কাজে মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে ১২ মাস
image_pdfimage_print

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের বিএমআরই প্রকল্পের কাজ করবে। এ কারণে কোম্পানিটির উৎপাদন ১২ মাস বন্ধ থাকবে। তবে প্রয়োজনে এসময় বাড়তে বা কমতে পারে।

রোববার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি কারখানা আধুনিকায়নের জন্য নতুন মেশিনারিজ আমদানি করবে। পুরোনো মেশিনারির জায়গায় নতুন মেশিন স্থান্ততর করবে।

কোম্পানিটি ভবনের নির্মাণ কাজ, নতুন মেশিন স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের কাজ করবে। কোম্পানিট আশা করছে, তাদের নির্ধারিত মেয়াদে বিএমআরই প্রকল্প সম্পন্ন হবে।

কোম্পানিটি জানায়, পুরনো যন্ত্রপাতির জায়গা ভেঙে ফেলার পর যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হবে। বিএমআরই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কোম্পাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

মেট্রো স্পিনিং আরও জানায়, বিএমআরই প্রকল্প সম্পন্ন হওয়ার পর কোম্পানিটির বিদ্যমান উৎপাদন ক্ষমতা প্রায় ১১০ শতাংশ উৎপাদন বাড়বে। একইসাথে কোম্পানিটির টার্নওভার ও মুনাফা উল্লেখযোগ্য হারে বাড়বে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd