রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৯ কোটি টাকার শেয়ার লেনদেন ইউনিক হোটেলের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

১৯ কোটি টাকার শেয়ার লেনদেন ইউনিক হোটেলের
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের গতকাল ১৯ কোটি ২০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গতকাল ইউনিট হোটেল অ্যান্ড রিসোর্টসের ২৭ লাখ ২ হাজার ৫৩৮টি শেয়ার মোট ৩ হাজার ৮০০ বার হাতবদল হয়েছে। মোট শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮৭ শতাংশ।

 

ডিএসইতে গতকাল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৫৫ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির মোট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৩ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২০ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৮৪ টাকা ৭৩ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৮১ টাকা ২৭ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd