নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।
Posted ১২:১৩ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd