নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) ১৫টি ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে। ফান্ডগুলোর ইউনিট বিক্রি বাড়ানোর লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি রাজধানীতে আইএএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এটিএম আহমেদুর রহমান প্রমুখ।
Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd