নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে।
মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।
কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে আলোচ্য প্রতিবেদনটি পর্যালোচনা করে অনুমোদন দেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এছাড়া, আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ প্রদানের ঘোষণা দিতে পারে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।
Posted ২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd