নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির ১৭ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকার।
১৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd