রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

চার কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে
image_pdfimage_print

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৩ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিল ছিল ১০ কোটি ৫৪ লাখ টাকায়। আলোচ্য সময় শেষে কোম্পানিটির আইপিও-পূর্ববর্তী শেয়ার গণনায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪ পয়সায়, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা দাঁড়ায় ৬ টাকা ৬২ পয়সায়।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭১৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ছিল ৭২৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল কমেছে প্রায় ১৩ কোটি টাকা।

কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ সভা ৭ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২১ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদের সভা ৭ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া সভায় কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩৯ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ৩০ কোটি ১ লাখ টাকা বা ৭৬ দশমিক শূন্য ৯ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd