নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পূর্বঘোষণা অনুসারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মো. শহিদুল ইসলাম চৌধুরী কোম্পানিটির ৩০০ শেয়ার কিনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনেছেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৫ সালে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১। এর মধ্যে ৫৫ দশমিক ৮৭ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Desh Arthonity | munny akter
Lk Cyber It Bd