ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট
দেশের বীমা খাতে পুনঃবীমা ব্যবস্থার বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আইডিআরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিআইএর সভাপতি সাঈদ আহমেদ এমপির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আইডিআরের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পুনঃবীমা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্ভাব্য করণীয় এবং বীমা খাতের সক্ষমতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আইডিআরের পক্ষ থেকে বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়।
বিআইএর প্রতিনিধি দল পুনঃবীমা ব্যবস্থার উন্নয়নে শিল্পসংশ্লিষ্টদের বিভিন্ন বিষয় ও উদ্বেগ তুলে ধরে। এসব বিষয়ে ভবিষ্যতে আরও আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd