শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির সভা বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর কাওরানবাজারের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে অনুষ্ঠিত হয়। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মো. জালালুল আজিম এতে সভাপতিত্ব করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন.সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।

সভায় ফোরামের নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন-মো. জালালুল আজিম-সিইও, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, নির্বাচন কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. আজহারুল ইসলাম।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৪ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd