বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দাবি না মানলে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

দাবি না মানলে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের ঘোষণা
image_pdfimage_print

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২৭ আগস্ট) ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত তিন দফা দাবি বাস্তবায়ন ও সেই সঙ্গে গেজেট প্রকাশ না করা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে।

লাগাতার বন্ধের কর্মসূচি ভাবছেন পেট্রলপাম্প মালিকেরালাগাতার বন্ধের কর্মসূচি ভাবছেন পেট্রলপাম্প মালিকেরা
তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করা।

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাজশাহী বিভাগের সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল জ্যোতি, খুলনা বিভাগের সভাপতি আবদুল গাফফার বিশ্বাস ও কুমিল্লা জেলার সভাপতি মো. কামাল চৌধুরীসহ বিভিন্ন বিভাগ ও জেলার নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ১:০১ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd