শিরোনাম >>
শিরোনাম >>

পেমেন্ট সার্ভিসের লাইসেন্স পেলো সেবা ফিনটেক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট

পেমেন্ট সার্ভিসের লাইসেন্স পেলো সেবা ফিনটেক
image_pdfimage_print

পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) লাইসেন্স পেয়েছে সেবা ফিনটেক লিমিটেড।

সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক সেবা ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দেশের অভ্যন্তরে পিএসপি লাইসেন্স প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটরের অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৫ এএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd