সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিজিএমইএর শ্রদ্ধা নিবেদন
image_pdfimage_print

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মহান নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ বিজিএমইএ বোর্ডের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ ইব্রাহিম, পরিচালক তানভীর আহমেদ, পরিচালক ফয়সাল সামাদ ও পরিচালক হারুন অর রশিদ।

বিজিএমইএ নেতারা জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করা মহান এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর তারা বনানী কবরস্থানে যান এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার তার পরিবারের সদস্যদের জন্য মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণ করে বলেন, তিনি বাংলাদেশ ও এদেশের জনগণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতা শুধু বাংলায় কেন, এই গোটা পৃথিবীতে খুব বেশি নেই, যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি, দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তার আদর্শ ও ত্যাগ জাতিকে অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরন্তর প্রেরণা জুগিয়ে যাবে।

বিজিএমইএ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচকে উল্লেখযোগ্য অর্জনের মাধ্যমে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বাংলাদেশের উন্নয়নে পোশাক শিল্পের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd