শিরোনাম >>
শিরোনাম >>

ফের আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট

ফের আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন
image_pdfimage_print

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। দৈনিক ভিত্তিতে গত ১ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দাম কমেছে। সাপ্তাহিক হিসাবে বিগত ৭ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে কম।

 

শুক্রবার (১১ আগস্ট) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯১৭ ডলার ৮৯ সেন্টে। তবে দিনের শুরুতে বেঞ্চমার্কটির মূল্য বেশ হ্রাস পেয়েছিল। গত ৭ জুলাইয়ের পর তা সর্বনিম্নে নেমে গিয়েছিল। এখনও যা গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর অপরিবর্তিত রয়েছে। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৫০ ডলারে। আগের কার্যদিবসে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছিল। বিদায়ী জুলাইয়ে মার্কিন মুলুকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে কম বেড়েছে।

এতে ২০২৩ সালে আর সুদের হার না বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে ফেডারেল রিজার্ভের (ফেডে)। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দরে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, গত মাসে কোর সিপিআই ছিল ৪ দশমিক ৭ শতাংশ। পূর্বাভাসের চেয়ে যা ধীর। এ অবস্থায় স্বর্ণের দাম বাড়ার কথা। কিন্তু উল্টো দরপতন ঘটেছে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম পড়েছে ১ দশমিক ৩ শতাংশ। সেই সঙ্গে টানা ৪ সপ্তাহ ডলারের মূল্যমান বেড়েছে। পাশাপাশি বেঞ্চমার্ক ১০ বছর মেয়াদি বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১:৫০ পিএম | শনিবার, ১২ অগাস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd