শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শিল্প পুরস্কার
image_pdfimage_print

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয় ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার।

বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাই-টেক শিল্প ক্যাটাগরিতে ২০২২ সালের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে সোমবার (৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে।

মাঝারি শিল্প শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস। ক্ষুদ্র শিল্পে পুরস্কার পাচ্ছে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া।

এছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ; মাইক্রো শিল্পে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd