বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইর এমডি পদে তিন জনের নাম চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ডিএসইর এমডি পদে তিন জনের নাম চূড়ান্ত
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে তিনজন প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। ডিএসই’র পরিচালনা পরিষদ ইতোমধ্যে এ তালিকা অনুমোদন করেছে।

তালিকাটি মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে। বিএসইসি এ তিনজনের মধ্যে থেকে একজনকে এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দেবে।

এমডি পদে প্রার্থীরা হলেন—বিএসইসি’র নির্বাহী পরিচালক (ইডি) ডা. এ টি এম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের।

বিএসইসি‘র অনুমোদন পেলে এদের একজন তিন বছরের জন্য ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পাবেন।

এর আগে রোববার (৬ আগস্ট) ডিএসই বোর্ড ছয় প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা থেকে তিনজনকে বাছাই করে। ছয় প্রার্থীই এর আগে বোর্ডে ভাইভা দিয়েছেন এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেছেন।

ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন-২০১৩ অনুসারে, ডিএসই’র মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি (এনআরসি) দ্বারা ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হবে। বোর্ড এ ক্ষেত্রে তাদের সুপারিশ জানাবে। বোর্ডের সুপারিশের পর বিএসইসি তিন বছর মেয়াদে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে।

২০২২ সালের ৯ সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসই’র শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ডিএসই বিজ্ঞাপন দিলে ২৩ জন আবেদন করেন। ডিএসই’র এনআরসি তাদের মধ্য থেকে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। পর্ষদ ওই তালিকা থেকে তিনজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd