নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পর্ষদ সভা ২ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় লাফার্জহোলসিম বাংলাদেশের ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
Posted ১০:১০ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd