বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিএসইর সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

সিএসইর সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত
image_pdfimage_print

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর উদ্যোগে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) নিয়ে একটি সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সিএসই’র ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্ল্যাটফর্মে এবং স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্মে জি-সিকিউরিটিজ বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি) বিষয়ক সচেতনতামূলক এই প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রায় ১৫৫ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সিডিবিএলের সিডিএস অ্যাপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম অ্যান্ড হেড অব ইনফরমেশন টেকনোলজি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ডিজিএম অ্যান্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মাদ মনিরুল হক, ডিজিএম অ্যান্ড হেড অব ট্রেক মার্কেটিং সার্ভিসেস মো. মর্তুজা আলম।

সিএসইর ট্রেনিং অ্যান্ড এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন (বিএসইসি) গত ২২ জুন একটি প্রজ্ঞাপন জারি করে। এরপরে ২৬ জুন চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোকে এই নির্দেশনা পরিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় কমিশন।

উদ্বোধনী বক্তৃতায় গোলাম ফারুক বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন (বিএসইসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রম পদ্ধতি অবলম্বনে একটি স্বয়ংক্রিয়, উন্নত এবং টেকসই পুঁজিবাজার অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালনে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই নতুন প্রোডাক্টগুলোর লেনদেনের সময় উদ্ভূত ছোট ছোট কিন্তু নিরবছিন্ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন সমস্যাগুলোর সঠিক সমাধান পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এতে মোহাম্মাদ মনিরুল হক সরকারি সিকিউরিটিজ লেনদেন বিষয়ে একটি উপস্থাপনা করেন। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংক এবং সিডিবিএলের সংশ্লিষ্ট রিসোর্স পার্সনেরা।

সমাপনী বক্তব্যে মাহাদি হাসান বলেন, নির্ধারিত সময়ে যথোপযোগী প্রশিক্ষণ হল অনুপ্রেরনাদায়ক। এছাড়া এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে প্রবর্তিত এই পণ্য সম্পর্কে আরও বিস্তৃত ধারণা ও অন্যান্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য এই প্রশিক্ষণটি সহায়ক ভুমিকা পালন করবে। ভবিষ্যতেও সিএসই নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd