শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে ইবনে সিনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩ | প্রিন্ট

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে ইবনে সিনা
image_pdfimage_print

নতুন করে ১৫ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। শনিবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সাড়ে ১৫ কোটি টাকা দুইভাবে বিনিয়োগ করবে ইবনে সিনা। এর মধ্যে এপিআই বা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে ১০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই টাকায় প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান দ্য ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কিনবে। আর কোম্পানি এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে।

এছাড়াও ৫ কোটি ৫৮ লাখ টাকা বিনিয়োগ করবে জমিতে ওষুধ খাতের এ কোম্পানিটি। এর মধ্যে চট্টগ্রামে জমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে শহরটির বায়েজিদ বোস্তামী থানাধীন পাঁচলাইশ মৌজায় ৪২ দশমিক ৯০ শতাংশ জমি কিনবে। রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ছাড়াই জমি দাম ২ কোটি ৬০ লাখ টাকা টাকা।

আর বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কিনবে, যার বাজার মূল্যে ২ কোটি ৯৮ লাখ টাকা। তার সঙ্গে জমির রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। এই জমিতেও সেলস ডিপো স্থাপন করবে।

১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। কোম্পানির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৬ টাকা ৬০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd