শিরোনাম >>
শিরোনাম >>

এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচনে মনোনয়ন ফরম জমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট

এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচনে মনোনয়ন ফরম জমা
image_pdfimage_print

এফবিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন চিটাগং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (১ জুলাই) প্যানেল লিডার হিসেবে নির্বাচন বোর্ড চেয়ারম্যান এ. মতিন চৌধুরী ও নির্বাচন বোর্ড সদস্য শামসুল আলম ও কে এম এন মনজুরুল হকের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এফবিসিসিআই নির্বাচন ২০২৩-২০২৫ উপলক্ষে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, আমিন হেলালি, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আলী, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসানসহ অন্যান্য ব্যবসায়িক নেতারা।

আগামী ৩১ জুলাই এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩০ পিএম | রবিবার, ০২ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd