মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাহ আমানতে ১ কেজি সোনাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জুন ২০২৩ | প্রিন্ট

শাহ আমানতে ১ কেজি সোনাসহ যুবক আটক
image_pdfimage_print

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল করিম সজন (৩৪) নামে দুবাইফেরত এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

রোববার (৪ জুন) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় এক কেজি সোনা, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

আটক আবদুল করিম সজনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়। তার বাবার নাম আবদুল গফুর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ সকাল ৮টা ১০মিনিটের দিকে আবদুল করিম ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে। এসময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের সোনার বার, ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আটক যাত্রী লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে নিয়ে আসছিল। মোবাইল ও ল্যাপটপসহ উদ্ধার মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd