মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুনাফা বেড়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট

মুনাফা বেড়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের
image_pdfimage_print

বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর-পরবর্তী প্রকৃত মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এছাড়া গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ১২ শতাংশ।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যা বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সাধারণ বিমা এই কোম্পানিটি জানুয়ারি থেকে মার্চ সময়ে কর-পরবর্তী প্রকৃত মুনাফা করেছে ৩ কোটি ১০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই মুনাফা ছিল ২ কোটি ৯৪ লাখ টাকা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে প্রকৃত মুনাফা বেড়েছে ১৬ লাখ টাকা বা ৫ দশমিক ৪১ শতাংশ।

মুনাফা বাড়ায় প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৭ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। শেয়ার প্রতি ইপিএস বেড়েছে ২ পয়সা। তাতে গত ৩১ মার্চ সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সায়।

কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, মুনাফা বৃদ্ধির এই মাসে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২২ কোটি ৭ লাখ টাকা; যা গত বছরের একই সময়ে ছিল ১৯ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে। ২ কোটি ৩২ লাখ টাকা বা ১১ দশমিক ৭৪ শতাংশ।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বুধবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ২০ পয়সায়। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১টি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd