সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা
image_pdfimage_print

শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিয়েছে এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডস। ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ ঘোষণা দিয়েছে কোম্পানি দু’টি।

এপেক্স স্পিনিং
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছর শেষে যা ছিল ৮৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস কমেছে ৪ টাকা ৩০ পয়সা।

ইপিএস কমার কারণ হিসেবে এপেক্স স্পিনিং কর্তৃপক্ষ জানিয়েছে, কর ব্যয়ের মধ্যে কর্মীদের চাকরিসংক্রান্ত সুবিধার দায়ের বিপরীতে বিলম্বিত কর হিসাব করার কারণে ইপিএস কমেছে। একই কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভিপিএস) কমেছে।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এপেক্স ফুডস
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা। এর আগের অর্থবছরে যা ছিল ১২৬ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ১১৫ টাকা ৯২ পয়সা।

ইপিএসের এই উল্লেখযোগ্য বৃদ্ধির কারণও জানিয়েছে কোম্পানি। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ১৪ টাকা ২১ পয়সা হয়েছে। এর প্রধান কারণ হিসেবে কোম্পানিটি আয় বৃদ্ধিকে উল্লেখ করেছে।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd