সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
৬০৪ কোটি টাকা আত্মসাৎ

 সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

 সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
image_pdfimage_print

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক জানায়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে, পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়। যাচাই-বাছাই ছাড়াই ওই প্রতিষ্ঠানের নামে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা ঋণ বিতরণ ও নগদে উত্তোলন করা হয়। সুদ ও অন্যান্য চার্জসহ এতে আইএফআইসি ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।

দুদকের অভিযোগ, ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এসব ঋণ দেওয়া হয়। আত্মসাৎ করা অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে নগদে উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

সালমান ফজলুর রহমান, আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলা করা হবে।

সালমান এফ রহমান ছাড়া অনুমোদিত আসামিরা হলেন ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি আব্দুল্লাহ আল-মনজুর, স্কাইমার্কের পরিচালক ইশরাত জাহান লাইজু, ব্যাংকের সাবেক পরিচালক সুধাংশু শেখর বিশ্বাস, শাহ মনজুরুল হক, এ.আর.এম নজমুস ছাকিব, কামরুন নাহার আহমেদ, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, রাবেয়া জামালী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম সারোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, তৎকালীন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হাসনাত,উপ-ব্যবস্থাপনা পরিচালক মনিতুর রহমান, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন), হেড অব ক্রেডিট এডমিনিস্ট্রেশন সৈয়দ হাসানুজ্জামান, সাবেক হেড অব অপারেশন হেলাল আহমেদ, সাবেক ডিএমডি, সিসিও অ্যান্ড সিআরও ইকবাল পারবেজ চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দিন, তৎকালীন চিফ ম্যানেজার হোসাইন শাহ আলী, তৎকালীন চিফ ম্যানেজার মো. জুলফিকার আলী চাকদার, রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার ও তৎকালীন রিলেশনশিপ ম্যানেজার সালমান মাহবুব।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd