বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
image_pdfimage_print

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের জুলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব সামুদ্রিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘বাইরে গিয়ে আমাদের নাবিকেরা যখন চাকরির পর জাহাজে উঠতে চান, সেখানে ভিসাগত কিছু সমস্যা তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে আমি জেনেছি এবং তা দ্রুত সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তাও বলেছি। এই প্রতিবন্ধকতাগুলো আমরা যেকোনো মূল্যে দূর করতে চাই।’

তিনি বলেন, ‘বিশ্বের ৮০০ কোটি মানুষের অর্থনৈতিক গতিশীলতা ও বাণিজ্য নির্ভর করছে মাত্র ১৮ থেকে ২০ লাখ মানুষের পারফরম্যান্সের ওপর। এই সাড়ে ১৮ লাখ সমুদ্রগামী মানুষের প্রচেষ্টায় বিশ্বের প্রায় ৯০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়। ফলে এই খাতে নজরদারি, মনোযোগ এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ আরও অনেক বাড়াতে হবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সমুদ্রগামী নাবিক তৈরি করে বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়। নীল অর্থনীতিকে (ব্লু ইকোনমি) টেকসই করতে হলে জাহাজ পরিচালনা, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও মেরামত, পুরোনো জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং), সামুদ্রিক বিমা এবং তীরভিত্তিক বিভিন্ন সেবা খাতের ব্যাপক সম্প্রসারণ ঘটানো প্রয়োজন।

এবারের বিশ্ব সামুদ্রিক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নীতি থেকে বাস্তবায়ন: সামুদ্রিক উৎকর্ষের পথে এগিয়ে যাওয়া’। আন্তর্জাতিক সামুদ্রিক নীতি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও পরিবেশবান্ধব খাত গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

কর্ণফুলী নদীর মোহনায় জুলদিয়ায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি গত ছয় দশক ধরে আন্তর্জাতিক মানের সামুদ্রিক শিক্ষা দিয়ে আসছে। একাডেমি থেকে এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত থেকে দেশের অর্থনীতিতে বিশাল অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন। বর্তমানে একাডেমির ১২৫ জনেরও বেশি প্রশিক্ষিত নারী মেরিনারও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্বাগত বক্তব্যে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম বলেন, ‘নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং সম্ভাবনার উৎকর্ষের মাধ্যমেই বঙ্গোপসাগরের সুফল বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd