শিরোনাম >>
শিরোনাম >>

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক পেলেন সিইউজের ২৩০ সদস্য

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক পেলেন সিইউজের ২৩০ সদস্য
image_pdfimage_print

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ঈদ উপহারের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের ২৩০ জন সদস্যের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd