সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
image_pdfimage_print

দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ১০ একর জমিতে নির্মাণের পরিকল্পনা করা এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলসসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদন করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এমইপি অ্যাক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড এচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেলের চাবি ও দুটি ফ্রিজ তুলে দেওয়া হয়। এ সময় এমইপি পণ্যের প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরোনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নত মানের ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়, এটি পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। খুচরা বিক্রেতা, পরিবেশক ও গ্রাহকদের সঙ্গে নিয়ে দেশের বৈদ্যুতিক পণ্য খাতে এমইপির অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার বলেন, ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন কারখানার উৎপাদন বাজারে আসার আগে অংশীদার ও গ্রাহকদের সঙ্গে নিয়ে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই এখন লক্ষ্য।

প্রতিষ্ঠানটি জানায়, ‘এমইপি অ্যাক্সেসরিজ’-এর বিশেষ অফার আগামী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে এমইপি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd