নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় ৩৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এসময় মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ১৩৩ জন। তাদের মধ্যে ৫২ জন মাদক কারবারি ও ৮১ জন মাদক সেবনকারী।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ১০৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, পরোয়ানামূলে ১০৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অর্থদণ্ড করা হয়েছে ২১ হাজার ১০০ টাকা।
অভিযানে ৩৮টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ হাজার ২৬১ ইয়াবা, ৩৩ কেজি ৫৫৮ গ্রাম গাঁজা, ১৬৯ লিটার চোলাইমদ ও ৫০ বোতল স্কাফ সিরাপ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd