নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মহান আল্লাহ তাআলার কাছে তাঁর কবরের আজাব মাফ, রুহের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত এবং পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের জন্যও দোয়া করা হয়।
Posted ৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd