বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২০২৭ সালের হজ ঘিরে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

২০২৭ সালের হজ ঘিরে আগাম প্রস্তুতি শুরু সৌদি আরবের
image_pdfimage_print

২০২৭ সালের হজ মৌসুম শুরু হতে এখনো অনেক সময় বাকি। তবে হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক কার্যালয়ের সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব সভায় সংশ্লিষ্ট দেশগুলোর হজ কার্যক্রমের পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনীয় বিধিবিধান ও নির্দেশনা এবং বিভিন্ন দেশের চাহিদা নিয়ে আলোচনা করা হচ্ছে।

আগাম এই প্রস্তুতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে সমন্বয় আরও জোরদার, কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং হজযাত্রীদের সেবার মান উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষ করা পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে দেশটির নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

এ উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতাধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো হজ ও ওমরাহযাত্রীদের সেবার মান এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

গত কয়েক বছর ধরে পরবর্তী হজ মৌসুমের জন্য আগাম পরিকল্পনায় গুরুত্ব দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে আগে থেকেই সমন্বয় করা হলে বিপুলসংখ্যক হজযাত্রীর যাতায়াত, আবাসন ও অন্যান্য সেবা আরও নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd