মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ রাজনীতি করতে হবে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ রাজনীতি করতে হবে : ইশরাক
image_pdfimage_print

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া-পাওয়া, সেগুলোকে কীভাবে ধারণ করে একটা সুস্থ-সঠিক রাজনীতি করতে হয়-সেই বিষয়টি আমরা ধারণ করব।

তিনি বলেন, আমরা যে বিপুল জনসমর্থনে একটা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি, সেটি যাতে দীর্ঘস্থায়ী হয় সেজন্য আমরা আগামী দিনেও আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব।

প্রতিমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটা অত্যন্ত মজবুত, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd