বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
image_pdfimage_print

গাইবান্ধা সদর উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার তুলসীঘাট এলাকার রউফ মিয়ার ছেলে মুন্নাফ মিয়া (২২) ও একই এলাকার মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস (২৫)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলসীঘাট এলাকায় রউফ মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি শয়নকক্ষ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাসকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রউফ মিয়া পালিয়ে যায়।

পরে মুন্নাফের পরিহিত লুঙ্গির কোচ থেকে ৩০ পিস এবং শুভর প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক ও পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd