শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার
image_pdfimage_print

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত দুই দিন ধরে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ টহলদল মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে গভীর রাতে মোবাইল চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পানছড়ির দিক থেকে আসা দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চেকপোস্টে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবির টহলদল মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। বিজিবির দাবি, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে নিয়মিত এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd