শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের আগে হাজার কোটি টাকা প্রণোদনা পেল রপ্তানি খাত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ঈদের আগে হাজার কোটি টাকা প্রণোদনা পেল রপ্তানি খাত
image_pdfimage_print

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আবেদনের ১১ দিনের মধ্যে রপ্তানিমুখী কল-কারখানার বিপরীতে ১ হাজার কোটি টাকার নগদ প্রণোদনার অর্থসহায়তা ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

২০২২-২৩ অর্থবছরে রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে প্রণোদনার চতুর্থ কিস্তির অর্থ এটি। ১২ এপ্রিল এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।

এর আগের বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সই করা চিঠিতে বৃহস্পতিবার সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়। এতে বলা হয়, অর্থ সহায়তা না পেলে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়তে পারে রপ্তানি খাত।

নগদ সহায়তার অর্থ ছাড়করণের জন্য অর্থ মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়েছে। সব শিল্পপ্রতিষ্ঠানকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নগদ সহায়তার অর্থ গ্রহণ করতে বলেছে বিজিএমইএ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd